মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেরপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ প্রতিবাদে ভারতীয় দুইজনকে আটক করেছে গ্রামবাসীরা

মোঃ রুবেল রানা
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৬ pm
মেহেরপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ প্রতিবাদে ভারতীয় দুইজনকে আটক করেছে গ্রামবাসীরা

ইছাখালী সীমান্ত থেকে বাংলাদেশী বৃদ্ধ কে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ভারতীয় ২ জন নাগরিক কে ধরে আনলো বাংলাদেশের গ্রামবাসীরা।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত গ্রামের পাদগাড়ী মাঠ থেকে আব্দুল মান্নান তেলা (৬০) নামের এক কৃষককে বাংলাদেশ সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে আটক করে নিয়ে যায় বিএসএফ।

তিনি ইছাখালী গ্রামের মরহুম নুর বকস এর পুত্র । সীমান্তের শামসুদ্দিন বিশ্বাসের বাঁশ ঝাড় সংলগ্ন পাদগাড়ী মাঠের নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন, এমনটাই জানান মাঠে কাজকরা অন্য কৃষকরা।

বৃদ্ধ তেলা মান্নান কে বিএসএফরা ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঔ মাঠে থাকা অন্য কৃষকরা প্রতিবাদ শুরু করলে ঔ সময় জড়ো হন গ্রামবাসী। পরে বাংলাদেশীরা ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার ( ঝাঁঝাঁ সীমান্তের ওপারে) লাল বাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতোন বিশ্বাস (৩৫)-কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি শান্ত করতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!