মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবায় ৬০ বিজিবির অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৩:২৪ pm
কসবায় ৬০ বিজিবির অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জব্দকৃত অবৈধ মালামাল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজা জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে সুলতানপুর ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!