মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে ইউএনওর চমক: শিশুদের পাঠাভ্যাস বাড়াতে গল্পের বই উপহার।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০১:২৯ pm
গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে ইউএনওর চমক: শিশুদের পাঠাভ্যাস বাড়াতে গল্পের বই উপহার।

পটুয়াখালীর গলাচিপায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের শিখন অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক।

মঙ্গলবার (১১ আগস্ট) তিনি উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিখন কার্যক্রম ও সার্বিক শিক্ষা পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি যাচাই করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহিত করেন ইউএনও।

শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিখন সহায়ক গল্পের বই উপহার দেন তিনি। আনন্দের মাধ্যমে শেখা ও বই পড়ার প্রতি শিশুদের আগ্রহ তৈরিতে গল্পের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ইউএনও।

ইউএনওর সরাসরি বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়। পরে তিনি বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!