রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নরসিংদীতে সাবেক বিএনপি নেতা কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

বিল্লাল হোসেন
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০১:২৩ pm
নরসিংদীতে সাবেক বিএনপি নেতা কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

বিল্লাল হোসেন, পলাশ (নরসিংদী)

পলাশ উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি, ৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের অন্যতম লড়াকু বীর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং নরসিংদী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, একাধিকবার কারা নির্যাতিত বীর রাজনৈতিক ব্যক্তিত্ব, খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ (৯ আগস্ট)।

​এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়াত এই নেতার স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূচির মধ্যে রয়েছে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ।

​কাজী আবু এমরান ছিলেন এলাকার রাজপথের এক আপসহীন ও ত্যাগী নেতা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা এবং রাজপথে নেতৃত্ব আজও দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের স্মৃতিতে ভাস্বর। রাজপথের আন্দোলনের পাশাপাশি তিনি আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে নিবেদিত রেখেছিলেন।

​তার ২৯তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির স্থানীয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!