শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

মো জিহাদ সরকার
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০২:২৮ am
১৫
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত
গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে বিশেষায়িত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

মো: জিহাদ সরকার

সিটি রিপোর্টার

ঢাকা: গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে বিশেষায়িত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ‘তুলির আঁচড়ে অদম্য জুলাই’, ‘সবার উপরে বাংলাদেশ’ এবং ‘তোমাদের আত্মত্যাগ স্বর্ণখচিত হয়ে থাকবে হৃদয়ে’—এমন বিভিন্ন উক্তি ও চিত্রসম্বলিত গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তফিজুল হক বলেন, দেশ গঠনে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়েই জুলাই শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তুলি হাতে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!