সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাতকে মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে বাড়িতে না পেয়ে তার বাবাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মামলার সত্যতা যাচাই, প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ বিচারের দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়, রুবায়েত ইসলাম রেকাতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। এছাড়া তাকে খুঁজে না পেয়ে তার বাবাকে গ্রেফতার করার ঘটনাকে অন্যায় ও হয়রানিমূলক বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
মো কোরবান আলী