মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন

মোঃ ওয়াহিদ মোঃ ওয়াহিদ
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:১১ pm
কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন
কটিয়াদী

প্রতিবেদক: ওয়াহিদ

​কটিয়াদীতে লোহাজুরী ইউনিয়নের শরিফুল হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পর কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসীম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,

সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও মো. খলিলুর রহমান। এছাড়া আরও অংশ নেন আচমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হাদিউল ইসলাম এবং ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ধনু মিয়া

​ওসি মো. রফিকুল ইসলাম যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে নিরলস কাজ করে যাচ্ছেন।

​একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

​বক্তারা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!