বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. মোঃ রেফায়েতুল হায়দারকে বাকেরগঞ্জ ফারিয়ার শুভেচ্ছা।

মোঃমিজানুর রহমান
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৭ am
১৩২
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. মোঃ রেফায়েতুল হায়দারকে বাকেরগঞ্জ ফারিয়ার শুভেচ্ছা।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বরিশাল হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. মোঃ রেফায়েতুল হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ফারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ জহিরুল ইসলাম রায়েয়ান, সহ-সভাপতি নাজমুল হাসান।সাধারণ সম্পাদক আব্দুল রহমান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ডা. মোঃ রেফায়েতুল হায়দারের এই পদোন্নতি বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই ডা. মোঃ রেফায়েতুল হায়দারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মজীবনের ধারাবাহিকতা কামনা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!