গ্রেপ্তার সুমনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকায়।
শুনানিকালে ফাইলটি যাচাই-বাছাই করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া দেখতে পান, ফাইলে তার একটি স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি ওই ফাইলে কোনো স্বাক্ষর করেননি।
পরে নিশ্চিত হন, স্বাক্ষরটি সম্পূর্ণ নকল করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, ‘এরা একটা প্রতারকচক্র।
এরা আমার সই এবং তার প্রতিপক্ষের সই জালিয়াতি করে প্রায় ১৫ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করেছিল। তার আগেই আমার কাছে ধরা পড়েছে।’
মো: হাসান আলী