রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জনগণের সহযোগিতায় পোরশায় ২৮ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৪:৫১ pm
১০৭
জনগণের সহযোগিতায় পোরশায় ২৮ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

‎নওগাঁর পোরশায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ২৮ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আইনাল (৩৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

‎গ্রেফতারকৃত আইনাল পোরশা থানার সারাইগাছি গ্রামের মৃত দছিমুদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, পোরশা থানা পুলিশের একটি টিম ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামস্থ ‘আবাসন-১ গুচ্ছগ্রাম’ ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আইনালকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮,৪০০ টাকা।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎মাদকের কুপরামর্শ ও বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে পুলিশ প্রশাসন সর্বসাধারণকে মাদকের বিরুদ্ধে একজোট হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!