শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোস্তফা জাহিদ মোস্তফা জাহিদ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫২ pm
৩৪
কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজন গ্রেফতার হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে, কাউনিয়া থানার একটি টিম উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. রিপন মাহমুদ (২১) ও মো. রবিউল ইসলাম (২২)। তারা দুজনই কাউনিয়া উপজেলার নিজপাড়া (পশ্চিম) এলাকার বাসিন্দা।

তল্লাশিকালে রিপনের কাছ থেকে ১০০ পিস এবং রবিউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রবিউলের কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!