বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুন্দরগঞ্জে ইয়াবা সহ যুবক আটক

ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ pm
১০
সুন্দরগঞ্জে ইয়াবা সহ যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ আরাফাত আরেফিন সোহাগ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

‎‎বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেফতার আরাফাত আরেফিন সোহাগ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের মৃত খাইরুল মিল্লাত হিরু মণ্ডলের ছেলে।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের গ্রামীণ টাওয়ারসংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির বাম কোঁচে রাখা একটি সাদা পলিথিন থেকে ১৬ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৮০০ টাকা।

‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

‎এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!