বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

একটি স্কুল নয়, একটি জনপদের জাগরণের নাম সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

মোঃ কামরুল হাসান পলাশ মোঃ কামরুল হাসান পলাশ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৯ pm
৪০
একটি স্কুল নয়, একটি জনপদের জাগরণের নাম সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ঢাকার একেবারে কাছাকাছি হলেও একসময় রাজধানীর অন্যতম অনুন্নত জনপথ ছিল ডেমরা। আজ থেকে ১৫-২০ বছর আগে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল ধানক্ষেত, ফসলের মাঠ এবং কাঁচা কিংবা ইটের সোলিংয়ের রাস্তা। সেই অনুন্নত ডেমরার শান্তিবাগে প্রতিষ্ঠিত হয়েছিল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সময়ের পরিক্রমায় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং পুরো এলাকার উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক হিসেবে আজ এটি দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের কাতারে স্থান করে নিয়েছে।

শুরুর সময় বিদ্যালয়ের চারপাশে ছিল কৃষিজমি আর নির্জন পরিবেশ। কিন্তু আজ সেই প্রতিষ্ঠান হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের ঠিকানা। অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতার পথে এগিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি বদলে দিয়েছে ডেমরার সামগ্রিক চিত্র।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে কোনাপাড়া, শান্তিবাগসহ আশপাশের এলাকায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। সড়ক, আবাসন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই এসেছে ইতিবাচক পরিবর্তন। একসময়ের অবহেলিত ডেমরাকে সারাদেশে পরিচিত করে তুলতে এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য।

স্থানীয়দের মতে, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি আলোকবর্তিকা, যা শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের আলো ছড়িয়ে একটি পুরো সমাজকে বদলে দিয়েছে।

তবে এই সাফল্য রাতারাতি আসেনি। অন্যান্য সাধারণ বিদ্যালয়ের মতোই যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিকতা এবং বিশেষ করে অধ্যক্ষ মাহবুব মোল্লার দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছে।

সম্প্রতি অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে কিছুটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় ঢাকার জেলা প্রশাসন নির্বাচন স্থগিত ঘোষণা করে। এ সময় ঢাকা-৫ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ নবী উল্লাহ নবী সকল পক্ষকে শান্তি, সংযম ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকদের ভাষায়, "সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আমাদের গর্ব, আমাদের সম্পদ। সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের একটি স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

তাদের বিশ্বাস, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি পুরো সমাজের সম্পদ। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্য, সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডেমরার ধানক্ষেতঘেরা এক অনুন্নত জনপদ থেকে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের উত্থানের এই গল্প কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্যের ইতিহাস নয়; এটি শিক্ষা, অধ্যবসায়, দূরদর্শী নেতৃত্ব এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি জনপদের বদলে যাওয়ার অনন্য দৃষ্টান্ত।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!