বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টেকসই বেড়িবাঁধের দাবিতে বলেশ্বর নদীর তীরে মানববন্ধন

মোঃ মাসুদ আলম মোঃ মাসুদ আলম
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৯ am
১৯
টেকসই বেড়িবাঁধের দাবিতে বলেশ্বর নদীর তীরে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার পদ্মা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইডের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা “উপকূল বাঁচাও, জীবন বাঁচাও” এবং “উপকূলের কান্না শুনতে কি পান না? হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও”—এমন বিভিন্ন স্লোগান দেন।

মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন সোহেল ও নজমুল হক সেলিম।

বক্তারা বলেন, বলেশ্বর নদীর ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছর উপকূলীয় এলাকার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দুর্বল ও অস্থায়ী বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করায় কৃষিজমি, মৎস্যসম্পদ এবং বসতবাড়ির মারাত্মক ক্ষতি হচ্ছে। ফলে উপকূলবাসীর জীবন-জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে।

তাঁরা আরও বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা এলাকায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক, জেলে, শিক্ষার্থীসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!