বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পোরশায় ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মর্মান্তিক মৃত্যু

মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫২ pm
৩২
পোরশায় ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মর্মান্তিক মৃত্যু

‎মোঃ আবু সাঈদ পোরশা,নওগাঁ:

‎নওগাঁর পোরশা উপজেলায় পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন কাতকইল বিলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) এবং একই গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ছাতোয়া গ্রামের আবু রায়হানের একটি অগভীর নলকূপ (এসটিডাব্লিউ) থেকে বিদ্যুৎ এর সংযোগ নেন তারা। গ্রামের পাশের চাকলা নামের একটি ডোবার পানি সেচ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ইলেকট্রিক মোটর সেট করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

‎স্থানীয় অধিবাসীদের ধারণা, মোটরে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও প্রাণ হারান। ঘটনার সময় সেখানে অন্য কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!