বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তির অভিযোগ, সাবেক ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিতিশ চন্দ্র বর্মন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ pm
৯
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তির অভিযোগ, সাবেক ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তির অভিযোগ, সাবেক ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

​নাশকতা ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীর নাম জড়ানোর অভিযোগ উঠেছে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম ও একই ওয়ার্ডের জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম এই মামলায় অন্তর্ভুক্ত করায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

​এদিকে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করেছে বলে দাবি করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান। ​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

​লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পঞ্চগড় সদর থানা পুলিশ একটি মামলা দায়ের করে। পুলিশ সেই মামলায় স্থানীয় বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম ও জামায়াত কর্মী আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে। ​তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে চলা বিরোধের জেরে মামলার ওই আসামিরা তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলে তার পরিবারের সদস্যদের নিয়ে সম্প্রতি একটি মানববন্ধন করেছেন। মূলত এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। ​সাবেক এই জনপ্রতিনিধি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই দলের কার্যক্রমের সঙ্গেই যুক্ত ছিলেন। অথচ এখন রাজনৈতিক হীন উদ্দেশ্যে তার মানহানি ও অপপ্রচার চালানো হচ্ছে। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না হলে তিনি ও তার পরিবারের সদস্যরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

​সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!