বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ে ভুয়া চেইন দিয়ে অর্থ হাতি নেওয়ার চেষ্টা , দুই নারী আটক

নিতিশ চন্দ্র বর্মন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ pm
৩২
পঞ্চগড়ে ভুয়া চেইন দিয়ে অর্থ হাতি নেওয়ার চেষ্টা , দুই নারী আটক

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে একটি স্বর্ণের দোকানে আসল সোনার চেইন পরিবর্তন করে নকল চেইন ধরিয়ে দেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি আসল স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

​আটককৃত নারীরা হলেন—রংপুর জেলার পীরগঞ্জ থানার লাল মিঠিপুর গ্রামের লাল মিয়ার মেয়ে নাসিমা বেগম (৪১) এবং একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে ওই দুই নারী ফকিরগঞ্জ বাজারের ‘মামনি জুয়েলার্সে’ একটি স্বর্ণের চেইন বিক্রি করতে যান। দোকানের মালিক নিপেন চন্দ্র ঘোষ চেইনটি পরীক্ষা-নিরীক্ষা ও ওজন করে এর দাম প্রায় দেড় লাখ টাকা নির্ধারণ করেন। পরে দোকানদার টাকা দেওয়ার জন্য ড্রয়ার থেকে ক্যাশ বের করার সময় কৌশলে আসল চেইনটি সরিয়ে ফেলেন এবং মালিকের হাতে একটি নকল ইমিটেশনের চেইন ধরিয়ে দেন।

​দোকানদার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আটোয়ারী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের ব্যাগ তল্লাশি করে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

​পুলিশ জানিয়েছে, আটক দুই নারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার জুয়েলারি দোকানে গিয়ে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, স্বর্ণের দোকান মালিকের ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!