নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় জাকির হোসেন (যুবক) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে। তাঁর সন্ধান পেতে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন জাকির হোসেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁর নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ জাকির হোসেনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮৪১-৪৩৩৭৬৩