শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ pm
২৯০
সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খলিলুর রহমান আকাশ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। বুধবার (২২ অক্টোবর ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি এলাকার বেদেপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল।

অভিযানকালে সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকার বেদেপাড়া থেকে মোঃ খলিলুর রহমান আকাশকে আটক করা হয়। খলিলুর রহমান ওই এলাকার মৃত বিল্লাল এর ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!