শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

মোঃ রাশেদ মিয়া
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ pm
৩৮
সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান
সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে অনুদান প্রদান করছেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির

দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপ ও চারটি অসচ্ছল মন্দিরে ৭ লাখ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছে বগুড়া জেলা পরিষদ। এ ছাড়া পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে দেওয়া হয়েছে আরও ১৫ হাজার টাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

অনুদানের মধ্যে ২৮টি পূজামণ্ডপের প্রতিটিকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। অসচ্ছল চারটি মন্দিরের জন্য বরাদ্দ দেওয়া হয় ৬ লাখ টাকা। অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহনেওয়াজ ও নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক।

এ ছাড়া সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুর এ আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যানল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!