বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মোশফিকুর রহমান স্বপন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ pm
জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মোশফিকুর রহমান স্বপন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিষাক্ত রং মিশ্রিত খাদ্য ও মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারি, সিয়াম ফাস্ট ফুড এবং হৃদয় কনফেকশনারী।

এরমধ্যে সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লক্ষ, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার এবং হৃদয় কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যে বিষাক্ত রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন,আজকে সাচনা বাজারের তিনটি বেকারিকে জরিমানা করা হয়েছে। যেটার কারণ ছিল, তারা যে খাদ্যদ্রব্য তৈরি করে, সেগুলোতে যে রং ব্যবহার করে সেটা ক্যানচার সৃষ্টি হয়,এমনটা প্রমাণিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি টেস্টের মাধ্যমেই সেটা প্রমাণিত হয়েছে। এইজন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী একটা প্রতিষ্ঠান সুমি বেকারিকে ১ লক্ষ, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার এবং হৃদয় কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুধু যে ক্যানচার সৃষ্টি করার উপাদান ব্যবহার করে তা নয়, তারা যেটা করছে, সেটা হচ্ছে, গত ২০২৪ সালে যে প্রোডাক্ট মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেটাকে ২০২৫ সালের লেভেলিং করে এমনকি ২০২৫ সালে যেটা মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেটাকে ২০২৬ সালের লেভেলিং করে বিক্রি করছে। তার মানে হচ্ছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, সেগুলোকেও মেয়াদ আছে বলে বিক্রি করছে। যেগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকারক এবং মানুষের জীবন বিপন্ন করছে । এই কারণে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!