সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদচ্যুত

মোঃ আলমগীর হোসাইন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ am
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদচ্যুত
ছবি: উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন ও অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিতর্কিত আচরণের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনকে পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু সাঈদ সুজন আপনি দলের দায়িত্বশীল পদে থেকেও দীর্ঘদিন ধরে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা-বিরোধী বক্তব্য এবং নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও দলীয় নির্দেশনা না মেনে তিনি আরও বেপরোয়া আচরণ শুরু করেন। ফলে দলের মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তাকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদসহ সকল দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর গ্রামের বাসিন্দা আবু সাঈদ সুজন। আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তিনি।

বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন বলেন, দল করলে শৃঙ্খলা মেনে চলাই নেতা-কর্মীদের মূল আদর্শ। দলের শৃঙ্খলার প্রশ্নে কাউকেই ছাড় দেওয়া হবে না।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ সুজন মুঠোফোনে জানান, তিনি এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মাধ্যমেই প্রথম শুনেছেন। এছাড়া তিনি দাবি করেন বলেন, তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা তিনি জানেন না এবং সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়নি। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার কারণে তাকে দলীয় সমর্থন থেকে বঞ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা কমিটির তাকে অব্যাহতি দেওয়ার এক্তিয়ার নেই, এ ক্ষমতা কেবল জেলা বিএনপির রয়েছে। এ অন্যায্য সিদ্ধান্তের জবাব চরপাকেরদহ ইউনিয়নের জনগণ ভোটের মাধ্যমে দেবে বলেও জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!