রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন

মো গিয়াস উদ্দীন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ pm
৪৮
উখিয়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন
ছবি: আলোচনা সভা ও কর্মসূচির অংশ

সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়াতেও প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে এই মেগা অভিযানের উখিয়া অংশের সূচনা হয়।

সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কেন্দ্রীয়ভাবে এই দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন।

মিলনায়তনের অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীগণ শহীদ মিনার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ঝাড়ু দিয়ে স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

উখিয়া উপজেলার এই উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব পান্না আক্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার এবং উখিয়া প্রেসক্লাবের, সভাপতি সাইফুর রহিম শাহীন, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ।

এছাড়াও অভিযানে উখিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী এবং বিভিন্ন দেশি-বিদেশি এনজিও (NGO) ও আইএনজিও (INGO),রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় সচেতনতা এবং পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচি আজ ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস উখিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!