শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে মাওলানা আব্দুল বাতেন খুদুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার লুট

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ pm
৯৮
মনোহরদীতে মাওলানা আব্দুল বাতেন খুদুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার লুট

মনোহরদীতে মাওলানা আব্দুল বাতেন খুদুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার লুট

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে মাওলানা আব্দুল বাতেন খুদুরীর ছোট ছেলে মুফতি নূরুল্লাহ এর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, রাতে ঘরে কেউ না থাকার সুযোগে চোরেরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

এ সময় চোরেরা ঘরের দুটি কক্ষের খাটে থাকা তোষকে আগুন ধরিয়ে দেয় বলেও জানান পরিবারের সদস্যরা। পরে শেষ রাতে পাশের ঘরে থাকা মাওলানা আব্দুল বাতেন খুদুরী বিষয়টি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!