শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ পাতার বিড়ি ও ০১টি মোটরসাইকেল আটক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ pm
১১
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ পাতার বিড়ি ও ০১টি মোটরসাইকেল আটক।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জন চোরাকারবারীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের লাতুর গ্রামস্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী আজবাহার (৪৮), পিতা- মৃত একতাজ আলম, গ্রাম-বাগিচাপাড়া, পোষ্ট-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ এবং জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ০১টি মোটরসাইকেলসহ (Hero 100 cc) আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-১,১৯,৫০০/-(এক লক্ষ ঊনিশ হাজার পাঁচশত) টাকা। বিজিবি’র পক্ষ হতে আটককৃত আসামীসহ মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।*

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!