রুপম চাকমা দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা সদরস্থ কেন্দ্রীয় শ্রীশ্রী সনাতন শিব মন্দির প্রাঙ্গণ থেকে এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা উপস্তিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় ভক্তরা বিভিন্ন ধর্মীয় সাজসজ্জা ও ব্যানার নিয়ে অংশ নেন।
এ সময় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, ন্যায় ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।
পরে মঙ্গল শোভাযাত্রা শেষে ধর্মীয় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।