এসকে শুভ: কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুর।
গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত
গাজীপুর মহানগরীর ‘টংগুইদা’ ও ‘টাইগার ব্যাটারী’ দুটি কারখানায় অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান।
কাশিমপুর থানাধীন ০১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকার ‘টংগুইদা’ নামক ফ্যাক্টরিতে গিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়
অপর কারখানাটি কাশিমপুর থানার ০১ নং ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত অনুমোদনহীন চাইনীজ মালিকানাধীন ‘টাইগার ব্যাটারী’ নামক ফ্যাক্টরি। এখানেও অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ প্রতিষ্ঠানেও প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ব্যতীত অবৈধভাবে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।