নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস টিম ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ৩ জন সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের নিখুঁত ডেটা বিশ্লেষণ করে ৩০ আগস্ট পোরশা থানা পুলিশ ঢাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকা মেট্রোপলিটন এলাকার শেরেবাংলা নগর থানাধীন শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে অবস্থিত আসামিদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ বিশু শেখ (৪৭), পিতা-মৃত জমির উদ্দীন শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে জিআর সাজা একটি সহ তিনটি ওয়ারেন্ট। ২। মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী-মোঃ বিশু শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ, এর বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট। ৩। মোঃ আঃ হামিদ (৫০), পিতা-মৃত জিদার রহমান, সাং-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে সাজা সহ চারটি ওয়ারেন্ট ও একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।