সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পোরশায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ দেবমূর্তি উদ্ধার

মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০:০২ am
১০৭
পোরশায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ দেবমূর্তি উদ্ধার
পোরশায় উদ্ধার হওয়া প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ দেবমূর্তি।

নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে মূর্তিটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মোবাইল ফোনে বিষয়টি পোরশা থানার অফিসার ইনচার্জকে জানান।

সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। এটি কষ্টিপাথর সদৃশ এবং হিন্দুধর্মীয় দেবতার মূর্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি।উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!