সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীশংকৈল ৫০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মাহফুজুর রহমান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০১:০৪ pm
২৩
রাণীশংকৈল ৫০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঠাকুর গাঁও জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান

​ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫০ পিস ইয়াবাসহ মোখলেসুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

​জানা গেছে, আটকের পর পরই ওই মাদক কারবারিকে থানা থেকে ছাড়িয়ে নিতে কতিপয় কিছু নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তি জোর তদবির শুরু করেন। তবে সব চাপ উপেক্ষা করে পুলিশ তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আসামিকে ঠাকুরগাঁও জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!