ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য ১০ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।
রোববার (২৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ তথ্য জানায়।