মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনা সুজানগর আমিনপুরে ১৫৫ পিস ইয়াবাসহ আটক ১

খন্দকার মো মনিরুজ্জামান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৬ pm
৫৯
পাবনা সুজানগর আমিনপুরে ১৫৫ পিস ইয়াবাসহ আটক ১

পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আমিনপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর নামের এক ব্যক্তিকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।

১৭ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ রাত ১ টা ৩০ মিনিট সময় আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের বসন্তপুর গ্রামে এসআই এস এম রউফ বুলবুল, এসআই আব্দুল লতিফ মিয়া ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানকালে সাগরকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে সর্বমোট ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক নির্মূলে আমিনপুর থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!