রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রতিদিন হাজারো মানুষের ভিড়। কিন্তু এই কোলাহলের আড়ালে চলছিল এক ভয়ঙ্কর ব্যবসা—দেশীয় ধারালো অস্ত্রের অবৈধ বেচাকেনা। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব অস্ত্র ভাড়া ও বিক্রি করা হতো, এমনকি ফ্রি হোম ডেলিভারিও ছিল সেবার অংশ। শনিবার (৯ আগস্ট) দিনভর সেনাবাহিনীর বিশেষ অভিযানে উন্মোচিত হয় এই চক্রের গোপন আস্তানা। তিনটি দোকান ও সংশ্লিষ্ট গুদাম ঘেঁটে পাওয়া যায় ১১০০’র বেশি ধারালো অস্ত্র—যার মধ্যে আছে সামুরাই চাপাতি থেকে শুরু করে নানা ধরনের ছুরি। অভিযানে আটক হয় ৯ জন, যারা প্রাথমিকভাবে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র…
Author: howladrs95@gmail.com
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে অনলাইনে ফল দেখতে পারছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফল প্রকাশের পরপরই অনেক শিক্ষার্থী ওয়েবসাইট ডাউন থাকার অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে অতিরিক্ত প্রবেশের কারণে সাময়িক সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান হয়ে যাবে। বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে www.dhakaeducationboard.gov.bd, কুমিল্লা বোর্ডের ফল www.comillaboard.gov.bd,…
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে জলঢাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। হাসানুজ্জামান সিদ্দিকী হাসান : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর জলঢাকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জলঢাকায় কর্মরত সাংবাদিকরা। শনিবার দুপুর ১২ টায় থানা মোড়স্থ প্রেস ক্লাবের সামনে প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন ও সমাবেশে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে…