Author: howladrs95@gmail.com

নরসিংদীর পাঁচদোনায় বিএনপি’র কর্মী পরিচয়ে চাঁদা দাবি ও হামলা, সংবাদ সম্মেলন ক্রাইম রিপোর্টার: নরসিংদী নরসিংদীর পাঁচদোনায় বিএনপির কর্মী পরিচয়ে চাঁদা দাবি ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এলাকায় দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। আজ (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী লাল মিয়া মেম্বার অভিযোগ করেন, “মোসাদ্দেক বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং নিরিহ লোকদের ওপর গুলি করেছে। এর আগেও এই বাহিনী বিএনপি নেতা আলমকে হত্যা করেছে।” স্থানীয়রা জানান, বিএনপি’র দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চাঁদা দাবি ও এলাকা দখলকে…

Read More

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে। এদিন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ষষ্ঠ সাক্ষী সাক্ষ্য দেবেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম কোনো মামলায় একজন আসামি ‘অ্যাপ্রুভার’ হয়েছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অ্যাপ্রুভার (দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি, সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত) হওয়ার আবেদন করলে তা মঞ্জুর…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে— কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনো অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান…

Read More

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার প্রশ্ন করেছেন, আসিফ মাহমুদ সজীব ভাইয়া কার সঙ্গে হাঁসের মাংস খেতে নীল মার্কেট বা ওয়েস্টিনে যান? কারা থাকে তার সঙ্গে? সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে এসব প্রশ্ন তোলেন তিনি। আব্দুন নূর তুষার বলেন, ‘আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে বলেছেন উনি ওয়েস্টিনে যান, উনি কি ওয়েস্টনে গিয়ে একা একা গিয়ে বসে থাকেন? ছবি খোঁজেন, তাহলে দেখবেন উনি একা ওখানে বসে থাকেন না। নীলা মার্কেটে নিশ্চয় উনি একা একা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না। তার সঙ্গে কারা থাকে? তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে? ফলে এই…

Read More

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি বলেন, ‘চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে।…

Read More

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় এক থেকে দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের…

Read More

রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। আজ শনিবার ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টারটি ঘিরে রাখা হয়। কোচিং সেন্টারের মালিক রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল ইসলাম অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি ছিলেন। এ ছাড়া হলি আর্টিজানের ঘটনায়ও অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়েছিল। জানা গেছে, ‘ডক্টরস ইংলিশ’ নামের ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, ছয়টি কার্টিজ, শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির…

Read More

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনাকে যুদ্ধাপরাধের শামিল বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। শুক্রবার (১৫ আগস্ট) সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা জোরপূর্বক উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারেন, যা হবে যুদ্ধাপরাধের শামিল। তবে ইসরায়েল অতীত ইতিহাসের কথা তুলে ধরে দাবি করেছে, এসব বসতি স্থাপনের ফলে ‘কৌশলগত গভীরতা ও নিরাপত্তা’ নিশ্চিত হবে। এর আগে বৃহস্পতিবার এক বক্তব্যে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বসতি স্থাপন প্রকল্প বাস্তবায়ন করতে তিনি অঙ্গীকারবদ্ধ। এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে ‘কবরে পাঠিয়ে দেবে’। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল এ প্রসঙ্গে বলেন, ইসরায়েলি পরিকল্পনা পশ্চিম তীরকে…

Read More

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন— সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার…

Read More

বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমাদের সম্পদ একত্র করতে পারলে হালাল খাতই হবে ঢাকা ও পুত্রজায়ার মধ্যে অংশীদারত্ব বৃদ্ধির সবচেয়ে স্বাভাবিক ক্ষেত্র।’ ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সফর করেন। তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটি নিয়েছেন বারনামার প্রধান সম্পাদক অরুল রাজু দুরার রাজ। সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভুন মিয়াও পিং ও বারনামা ইকোনমিক সার্ভিসের সহকারী সম্পাদক কিশো কুমারি সুসেদারাম। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, হালাল সার্টিফিকেশন ও ব্র্যান্ডিংয়ে মালয়েশিয়ার…

Read More