Author: howladrs95@gmail.com

গাইবান্ধার পলাশবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শেখ জাবের আহমেদ প্রতিবেদকঃ মেহেদী হাসান গালিব (পলাশবাড়ী উপজেলা) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শেখ জাবের আহমেদ। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৭ সালে ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। চাকরি জীবনের শুরুতে তিনি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হুমায়ুন কবীর বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ বিষয়ে কোনো শঙ্কা নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে এনসিপির উপর হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন- এমন মন্তব্যও করেন হুমায়ুন কবির।

Read More

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে কৌশল সাজাচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, জামায়াতে ইসলামী ইতিমধ্যে সারাদেশে তাদের নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করছে। এ প্রেক্ষাপটে বিএনপিও নারী ভোটারদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির এ কর্মসূচি সরাসরি নয়, বরং অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এর মাধ্যমে পরিচালিত হবে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্যসচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ফোরামের নেতারা জানিয়েছেন, মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই এ কর্মসূচি পরিচালিত হবে।…

Read More

জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের টানাপোড়েনের মধ্যে আবারও লন্ডন সফরে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি স্বামী ডেভিড বাফকে নিয়ে ঢাকা ত্যাগ করেন। তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় লন্ডন সফর। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে পারেন। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা ও নির্বাচনী রোডম্যাপের মতো ইস্যু থাকতে পারে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত জুলাইয়েও লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রেসি। সে সময়…

Read More

বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এত দিন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।’ আখতারুজ্জামান সম্রাট বলেন, ‘মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা…

Read More

এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর অগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। গেল কয়েক…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের খসড়ায় ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। আখতার আহমেদ বলেন, ৩৫ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে এর আগে রোববার (৩১ আগস্ট) এক বছরে দ্বিতীয় বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। আখতার আহমেদ জানান,…

Read More

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) মাহমুদুর রহমান মান্না মনে করেন, ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে পরিবর্তনের দাবি তুলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। সভার আয়োজন করেছে গণতন্ত্র মঞ্চ। তিনি সতর্ক করে বলেন, রাজনীতি শুধুই মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই হলে তা টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোর এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ…

Read More

ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন। অভিনন্দন এ নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীদের। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এভাবেই অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ওই স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো। এ নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয়  হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে (এভিনিউ-৯) অফিসার্স ক্লাব সংলগ্ন ২নং ব্রিজের পাশে খাল পরিষ্কারের এই কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। এ সময় মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, ঢাকা-১৮ আসনকে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনা ও নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছি। দলের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কখনো পিছপা হবো না, বরং আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…

Read More