কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ‘আল আমিন ট্রেডার্স’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
