নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর ইউনিয়নের বালাহৈর গ্রামে এক কিশোরী নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ কিশোরীর নাম মোছাঃ তাওবা তাবাসসুম তুতুল (১৭)। তিনি মোঃ সেন্টু ও মোছাঃ সালমা বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তুতুল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় নিখোঁজ কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তুতুলের সন্ধান দিতে পারেন, তবে তাকে পুরস্কৃত করা হবে।
📞 যোগাযোগ: 01773534350
স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে যেকোনো ব্যক্তি তুতুলের সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সবার সহযোগিতাই পারে একটি পরিবারকে স্বস্তি ফিরিয়ে দিতে।
