ব্রাক্ষণবাড়িয়া কসবা তিল লাখপীর ইপিজেড স্থাপনের উদ্যোগ, কর্মসংস্থানের আশায় উপজেলা বাসী
ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি : মোঃ আশরাফ উজ্জ্বল ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিল লাখ পীর এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (এক্সপোর্ট প্রসেসিং জোন-ইপিজেড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে একটি স্থাপনা তৈরির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, ইপিজেড প্রতিষ্ঠিত হলে এলাকায় শিল্পায়নের গতি বাড়বে এবং বিপুলসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে কসবা উপজেলার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগের জন্য মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কসবা উপজেলা বাসী । পাশাপাশি কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর প্রত্যাশা—দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।