শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া আদায়: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা
মাল্টিমিডিয়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরকে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যাত্রীদের হয়রানি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে
