মনোহরদী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদী থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ রমজান)বিকেলে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো)আসনের সংসদ সদস্য সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক।
এ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মনোহরদী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
