কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় নিয়মিত তারাবির সালাত আদায়কারী শিশুদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়েছে। কসবা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে সিটিএল-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীবের সৌজন্যে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সিটিএল-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব, মসজিদের ইমাম সাইদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।
উপস্থিত বক্তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের আহ্বানও জানান তারা।
কসবায় তারাবিতে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, উদ্যোগে সিটিএল সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব
1 Min Read
