মনোহরদীতে আলোয়াকান্দী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদগাহ্ মাঠে কার্পেট বিতরণ
মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে আলোয়াকান্দী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদগাহ্ মাঠে কার্পেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নে অবস্থিত আলোয়াকান্দী ঈদগাহ্ মাঠে এ কার্পেট প্রদান করা হয়।
এ সময় আলোয়াকান্দী সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু,আলোয়াকান্দী ঈদগাহ্ মাঠের সভাপতি আফাজ উদ্দীন কিরণ,সাধারণ সম্পাদক জাকির হোসেন জজ মিয়া,আলোয়াকান্দী সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এম.কে রিপন,উৎসর্গ ফাউন্ডেশন এর মনোহরদী উপজেলা শাখার সহ-সভাপতি জুয়েল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
