উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা সহ একই পরিবারের ৪ জন রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক :
মো: গিয়াস উদ্দিন, উখিয়া।
১২ মার্চ ২০২৬ খ্রি. তারিখে ১৪:১০ ঘটিকার সময় জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার এর দিক-নির্দেশনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব সৈয়দ মামুন মোস্তফা, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই(নিঃ)/১৪০২৫ মোঃ ইয়ামিন সুমন, এএসআই(নিঃ)/১৪১০২ মোঃ আব্দুর রহমান, এএসআই(নিঃ)/১৪১০৫ মোঃ রাসেল রানা ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানটি বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক ডি/৪, কুতুপালং, উখিয়া, কক্সবাজার এলাকায় পরিচালিত হয়। সেখানে রোহিঙ্গা মোঃ তাহের (৫০) এর শেডে তল্লাশি চালিয়ে তার পরিবারসহ মোট ৪ জনকে আটক করা হয়।
তল্লাশিকালে তাদের দেহ ও পরিহিত কাপড় থেকে মোট ২৭ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রতি প্যাকেটে ৫০০ পিস করে এবং একটি প্যাকেটে ৩০০ পিসসহ সর্বমোট ১৩,৩০০ (তেরো হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১।মোঃ তাহের (৫০)
২।হাসিনা (৪০)
৩।মোঃ ওমর (২৩)
৪।উম্মে সালমা (১৯)
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৯,৯০,০০০ (উনচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত ইয়াবাসহ বালুরমাঠ পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
