Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»সিগারেট খেতে নিষেধ করায় গলাচিপায় ৩ শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা
লিড নিউজ

সিগারেট খেতে নিষেধ করায় গলাচিপায় ৩ শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা

March 10, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সিগারেট খেতে নিষেধ করায় গলাচিপায় ৩ শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা শরিফুল ইসলাম গলাচিপা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চর কাজল ইউনিয়নের ছোট শিবা সোমবাড়িয়া বাজারে সাইফুল ইসলামের কীটনাশকের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা তিন শিক্ষার্থী—তানভীর হোসেন (১৭), সাব্বির হোসেন (১৯) ও ইশতিয়াক (১৭)-এর ওপর মাহিন, মফিজুল ও মরসালিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আহত করে।
আহত তানভীর হোসেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সাব্বির হোসেন কাজী বাউফল পলিটেকনিক ইনস্টিটিউটের সার্ভে বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র এবং ইশতিয়াক চর শিবা টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার একদিন আগে বাজারে মাহিনদের সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তা আর হয়নি। এরই জেরে শনিবার রাতে বাজারে অবস্থানকালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তানভীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 23, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
June 21, 2026

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026
June 19, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.