Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী
লিড নিউজ

নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী

March 10, 20263 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী

ইব্রাহিম হোসেন হিলি দিনাজপুর প্রতিনিধি।

“স্বপ্ন নয় বাস্তব” বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে জোড়ালো ভাবে কাজ শুরু করেছেন দলটির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে আজ সারাদেশের ১৩ উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৪ টি ওয়ার্ডে পাইলটিাং প্রোগ্রাম হিসেবে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিতে সরকারি ভাবে ফ্যামিলি কার্ডের অনুষ্ঠানি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপরে ওই দিন সুবিধা জনক সময়ে দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য এমপিরা নিজ নির্বাচনি এলাকায় এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন তাঁরা।

তারই অংশ হিসেবে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন তাঁর নির্বাচনি এলাকার নিজ উপজেলা নবাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের ৬ নং বেলডাঙ্গা ওয়ার্ডে ৬০০” শর বেশি হতদরিদ্র, অসহায় ও দুস্ত পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে বিতরণের উদ্বোধন করবেন।

আর সেই আনন্দের প্রহর গুনচ্ছেন এই এলাকার সাধারণ মানুষ সহ দলীয় নেতা-কর্মীরা। ফ্যামিলি কার্ড সরকারি দিকনির্দেশনা মোতাবেক ও মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শে শতভাগ সঠিক ও সচ্ছ উপকার ভোগীরা পেয়েছে বলে জানান স্থানীয় সরকারি কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নবাবগঞ্জ উপজেলায় দরিদ্র পরিবারের তালিকা চূড়াৃন্ত করা হয়েছে। প্রতি মাসে প্রত্যেক পরিবারকে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

এতে করে বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এ কর্মসূচি শুরু হচ্ছে বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।

নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী জানিয়েছেন, সরকারি নির্দেশনা মোতাবেক ও মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শে এখানকার দরিদ্র পরিবারের তথ্য যাচাই-বাছাই করে প্রতিটি পরিবার থেকে একজন করে নারীকে নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ড নীতিমালা অনুযায়ী ছয় ধরনের পরিবার এই সুবিধার বাইরে থাকবে।

সেগুলো হলো— পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে, বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থাকলে, ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্সধারী হলে এবং বড় পরিসরের ব্যবসার মালিক হলে।

নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, প্রতি মাসে প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে। আজ কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ডের উদ্বোধনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বলেছেন, আজ ১০ মার্চ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার অগ্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।
ওই দিন মন্ত্রী মহোদয়ের সরকারি সফর সূচি মোতাবেক বিকেল ৪ঃ ৩০ মিনিটে তাঁর নির্বাচনি এলাকা ও নিজ উপজেলা নবাবগঞ্জের একটি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোর কাছে এ কার্ড হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে সারা দেশের পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 23, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
June 21, 2026

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026
June 19, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.