খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টারঃ
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে ৯ মার্চ সোমবার সকালে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়। ঘাটাইল উপজেলার খুচরা সার বিক্রেতারা সাংবাদিককে জানায়, তারা সঠিক ভাবেই সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। এমতাবস্থায় ২০২৫ সালে একটা আইন হয়েছে যে আইনের মাধ্যমে তাদের সার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে। তারা রুজি রোজগারের স্বার্থে সরকারের সব শর্ত মেনে ব্যবসা পরিচালনা করতে চায়। ঘাটাইল উপজেলার ইউএনও’র নিকট অনুরোধ জানায়, তাদের দাবি গুলো যেনো সরকারের নিকট পৌঁছায়। আগামি দিন গুলো তারা যেনো সুষ্ঠ ও সুন্দরভাবে সার বিক্রি করতে পারে এবং সার বিক্রি আইন-২০০৯ এই নীতিমালা যেনো বাস্তবায়িত থাকে এই প্রত্যাশা রাখছে বলে সাংবাদিককে জানায়।
