মাধবদীর আনন্দীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: খুশুর পিএসসহ আটক ২:
মাধবদী প্রতিনিধি।
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ১০ ও ১১ নং ওয়ার্ডের আনন্দী এলাকায় শেষ রাতে এক ঝটিকা মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ডিলার খোরশেদ ওরফে খুশুর প্রধান সহযোগী (PS) এবং গাজীপুর থেকে আসা এক গ্রাহককে আটক করা হয়।
মাধবদী থানা পুলিশ এবং শহর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, আনন্দী এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই লড়াই চলবে। তারা আরও হুঁশিয়ারি প্রদান করেন যে, কোনো প্রকার রাজনৈতিক সুপারিশ বা প্রভাব খাটিয়ে অপরাধীদের পার পাওয়ার সুযোগ নেই।
