Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»আদিবাসী শিক্ষিত বেকারদের জন্য ডিএসকের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
লিড নিউজ

আদিবাসী শিক্ষিত বেকারদের জন্য ডিএসকের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

March 7, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আদিবাসী শিক্ষিত বেকারদের জন্য ডিএসকের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

নূর আলম,দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি:

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এরই অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী বেকার যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তুলতে ২০২৪ সাল থেকে পরিচালিত হচ্ছে ডিএসকে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার।

এই প্রশিক্ষণ কেন্দ্রে আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীরা সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণে মোট ৩৬টি সেশনের মাধ্যমে কম্পিউটারের ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা প্রদান করা হয়। ইতোমধ্যে ৬টি ব্যাচে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেছেন।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকায় অবস্থিত ডিএসকে আদিবাসী কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৭ম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিএসকে সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। আদিবাসীরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ কিন্তু পিছিয়ে থাকা জনগোষ্ঠী। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ডিএসকে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং আদিবাসী কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসকে হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার ও ঋণ কার্যক্রম ব্যবস্থাপক মজিবুর রহমান মৃধা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 15, 2026

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026
April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026
April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026
সর্বশেষ
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.