কুমারখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে কুমারখালী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। অনুষ্ঠানটি পরিচালনা করে কুমারখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ , কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচীব এ্যাড: নুরুল ইসলাম, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খান আতিকুর রহমান সবুজ ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন, শেখ রেজাউল করিম মিলন, ফজলুর রহমান, মাহমুদুল আলম কাজল প্রমূখ ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জয়
