মনিরামপুরে টমেটো তুলতে নিষেধ করায় কৃষকের বেগুন গাছ উপড়ে ফেললেন দুর্বৃত্তরা,আতংকে কৃষক।
মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের কৃষক আজিবার রহমান ১৫শতক জমিতে টমেটো,বেগুন,পেয়াজ,মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন।গাছে টমেটোর বাম্পার ফলন হয়েছে।কিছু উচ্ছৃঙ্খল লোকেরা ক্ষেত থেকে প্রতিনিয়ত টমেটো চুরি করে। সোমবার বিকেলেও ক্ষেত থেকে টমেটো চুরি হয় কৃষক আজিবার সন্দেহ মূলক ভাবে সোমবার বিকালে তাদের অভিবাবকদের কাছে টমেটো চুরি না করার জন্যে নালিশ দেয়ার কারনে সোমবার রাতে দুর্বৃত্তরা কৃষক অাজিবারের ক্ষেত থেকে বেগুন গাছের চারা উঠায়ে সবজি ক্ষেতে ফেলে রেখেছে।কৃষক আজিবার রহমান বলেন আমার কারও সাথে কোন শত্রুতা নাই তবে আমার ভাই তালেব,কামরুল,রহিম,আরশাফদের কাছে আমি নালিশ করেছিলাম তারপরে রাতে আমার আড়াই শতক জমির বেগুন গাছ উপড়ায়ে ফেলে রেখেছে। আমার টমেটো গাছে বাম্পার ফলন হয়েছে আমি এখন আতংকে আছি রাতের আধারে যদি আমার টমেটো গাছ গুলো তুলে ফেলে রাখে।
